বারুইপুর নাবালিকা হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনায় আজ শোক প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ভিডিও কলের মাধ্যমে শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সবরকম সহায়তার ও ন্যায় বিচারের আশ্বাস দেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে স্থানীয় মানুষ এবং পরিবারের মধ্যে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখছেন এবং ন্যায় বিচারের দাবিতে পরিবারের পাশে থাকবেন।