আবহাওয়া: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ‘রেড অ্যালার্ট’
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অতিভারী বৃষ্টির জেরে লাল সতর্কতা (Red Alert) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় সবথেকে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা ও আশেপাশের জেলাগুলোতেও দিনভর ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

0 Comments