নমস্কার, এই মুহূর্তের একটি বড় খবরের দিকে নজর রাখছি। হামাদামা-হারুয়া রোডে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সোজা নিচে মাঠে উল্টে গেল একটি সিমেন্ট বোঝাই লরি। জানা গেছে, ঘাতক লরিটি কলকাতা থেকে আসছিল এবং বসিরহাটে গিয়ে গাড়িটি খালি হওয়ার কথা ছিল। পুরো লরিটি সিমেন্টের বস্তায় ঠাসা ছিল। হামাদামা টু হারুয়া রোডের মাঝামাঝি এলাকায় আসার পর লরিটি হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কিছু বুঝে ওঠার আগেই রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের একটি নিচু মাঠে উল্টে যায় আস্ত গাড়িটি। ঘটনার পরই তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন উদ্ধারকাজের জন্য। ভিডিওতে দেখা যাচ্ছে, লরির ভেতরের সমস্ত সিমেন্টের বস্তা উল্টেপাল্টে রয়েছে, তবে স্বস্তির বিষয় এই ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিউজ ডেস্ক।