ট্রেনে যাতায়াত করলে সাবধান! রেলের জরিমানা কিন্তু এবার দ্বিগুণ হয়ে গেছে। ২০২৬-এর নতুন নিয়ম অনুযায়ী, এখন বিনা টিকেটে ধরা পড়লে ২৫০ টাকার বদলে সোজা ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। আর পুরুষ যাত্রীরা লেডিস কোচে উঠলে জরিমানা হবে পুরো ২,৫০০ টাকা! এছাড়া ট্রেনে ধূমপান বা নোংরামি করলে ২,০০০ টাকা এবং মদ্যপ অবস্থায় ঝামেলা করলে ১,০০০ টাকা জরিমানা দিয়ে ট্রেন থেকে নেমে যেতে হবে। তাই বিপদে পড়ার আগে সবসময় সঠিক টিকিট কেটে ট্রেনে উঠুন। রেলের এই নতুন নিয়ম আপনার কেমন লাগলো? কমেন্টে জানান আর শেয়ার করুন এই ভিডিওটি!