তীব্র গরমের পর এই বৃষ্টিতে আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়েছে এবং কচুয়া, স্বরূপনগরসহ সমগ্র বসিরহাটের চেনা ছবিটা আজ সকাল থেকেই কিছুটা অন্যরকম। আলিপুর আবহাওয়া দপ্তরের লাস্ট রিপোর্ট অনুযায়ী, আজ সারাদিনই এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকতে পারে। সেই সাথে হাওয়া অফিস আরও জানাচ্ছে যে, আগামীকাল থেকে বৃষ্টির বেগ কিছুটা বাড়তে পারে এবং বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই জরুরি কাজে যারা বাইরে বেরোচ্ছেন, ছাতা বা রেইনকোট সাথে রাখতে ভুলবেন না। আপনার এলাকায় এখন বৃষ্টির পরিস্থিতি কেমন? কমেন্টে আমাদের জানান, আর কচুয়া-স্বরূপনগরের সমস্ত টাটকা খবরের জন্য দেখতে থাকুন আমাদের পেজ।