আচ্ছা, কেমন হতো যদি আজকের দিনটাই আপনার জীবনের শেষ ভালো দিন হতো? একটু ভেবে দেখুন, যে ছেলেটি গতকাল পর্যন্ত নিজের পুরো পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য দিন-রাত এক করত, আজ সে বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই পরিবারটির দিকে একবার তাকান। বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধী এই বাবা কোনো কাজ করতে পারেন না। পুরো পরিবারের দায়িত্ব ছিল এই একমাত্র উপার্জনক্ষম ছেলেটির কাঁধে। কিন্তু একটি নির্মম সড়ক দুর্ঘটনা এক নিমেষেই পুরো পরিবারটাকে ছন্নছাড়া করে দিয়েছে। ছেলেটি যে বেঁচে আছে, এটাই এখন মিরাকেল। প্রাথমিক চিকিৎসাটুকু কোনোমতে করা হলেও, তাকে পুরোপুরি সুস্থ করতে এবং এই পরিবারটিকে বাঁচাতে এখন প্রয়োজন ৭ লক্ষ টাকা। এই দরিদ্র পরিবারের পক্ষে যা জোগাড় করা অসম্ভব। কিন্তু আমরা যদি সবাই মিলে একটু একটু করে এগিয়ে আসি, তবেই এই অসম্ভবকে সম্ভব করা যাবে। আপনার দেওয়া মাত্র ৫ টাকা, ১০ টাকা বা ১০০ টাকাই পারে একটি জীবন ফিরিয়ে দিতে, একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। অনেকেই হয়তো ভাবছেন, 'আমি না হয় সাহায্য করলাম না, অন্য কেউ তো করবে।' দয়া করে এই ভুলটি করবেন না। ভিডিওটি এড়িয়ে যাবেন না। যদি আপনার পক্ষে আর্থিক সাহায্য করা সম্ভব নাও হয়, তবে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো এমন কোনো মানুষের কাছে পৌঁছাবে, যিনি একাই এই পরিবারটির দায়িত্ব নিতে পারেন। আসুন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই। আজ আপনার সামান্য একটু অবদান একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনবে।